আপডেট:
07 October 2026

নেদারল্যান্ডসে মাস্টার্সে পূর্ণাঙ্গ বৃত্তি, মাসে ১,৫৫০ ইউরো

নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার সুযোগ, টিউশন ফিসহ মিলবে মাসিক ভাতা

ইউরোপে উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি। ইউরোপীয় ইউনিয়নের বাইরের মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষে NL-High Potential Scholarship চালু করেছে বিশ্ববিদ্যালয়টি। এ কর্মসূচির আওতায় মোট ১৮ জন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ বৃত্তি দেওয়া হবে।

নির্বাচিত শিক্ষার্থীরা মাস্টার্স পর্যায়ে পড়াশোনার পাশাপাশি টিউশন ফি, ভিসা, স্বাস্থ্য ও দায়বদ্ধতা বিমাসহ বিভিন্ন খরচের সুবিধা পাবেন। এর সঙ্গে জীবনযাত্রার ব্যয় মেটাতে প্রতি মাসে প্রায় ১ হাজার ৫৫০ ইউরো করে দেওয়া হবে।

বৃত্তিতে কী কী সুবিধা পাওয়া যাবে

NL-High Potential Scholarship মূলত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার ব্যয় কমাতে বড় ধরনের সহায়তা দেবে। বৃত্তির আওতায় থাকছে—

  • সম্পূর্ণ টিউশন ফি
  • ভিসা আবেদনের খরচ
  • স্বাস্থ্য ও দায়বদ্ধতা বিমা
  • বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবাসনের ব্যবস্থা
  • জীবনযাপনের জন্য মাসিক প্রায় ১ হাজার ৫৫০ ইউরো

তবে বিমান ভাড়ার খরচ এই বৃত্তির আওতায় থাকবে না। নির্ধারিত আবাসন গ্রহণ করাও বৃত্তির অন্যতম শর্ত। আবাসনের জন্য আনুমানিক ৭৫ ইউরোর ক্লিনিং ফি শিক্ষার্থীকে বহন করতে হবে।

কত টাকা পাওয়া যাবে

মাস্টার্স প্রোগ্রামের মেয়াদের ওপর ভিত্তি করে বৃত্তির সময়কাল ও জীবনযাত্রার জন্য বরাদ্দের পরিমাণ ভিন্ন হবে।

এক বছরের মাস্টার্স:
বৃত্তির মেয়াদ ১৩ মাস। এ সময়ে জীবনযাপনের জন্য মোট প্রায় ২০ হাজার ১৫০ ইউরো পাওয়া যাবে।

দুই বছরের মাস্টার্স:
বৃত্তির মেয়াদ ২৫ মাস। এ ক্ষেত্রে জীবনযাপনের জন্য মোট প্রায় ৩৮ হাজার ৭৫০ ইউরো দেওয়া হবে।

দুই বছরের প্রোগ্রামে প্রথম বছরের আবাসনের ব্যবস্থা বিশ্ববিদ্যালয় করবে। দ্বিতীয় বছরের থাকার ব্যবস্থা শিক্ষার্থীকে নিজ দায়িত্বে করতে হবে।

কারা আবেদন করতে পারবেন

NL-High Potential Scholarship মূলত ইউরোপীয় ইউনিয়নের বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। আবেদনের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ যোগ্যতা পূরণ করতে হবে।

আবেদনকারীকে ইউ/ইইএ, সুইজারল্যান্ড ও সুরিনামের বাইরের দেশের নাগরিক হতে হবে। ২০২৭ সালের ১ সেপ্টেম্বর আবেদনকারীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না।

একাডেমিক ফলাফলও ভালো হতে হবে। সর্বশেষ শিক্ষাজীবনের একাডেমিক ট্রান্সক্রিপ্টে ১০-এর মধ্যে কমপক্ষে ৭.৫ জিপিএ অথবা ১০০ নম্বরের হিসাবে অন্তত ৭৫ শতাংশ ফলাফল থাকতে হবে।

এ ছাড়া মাস্ট্রিক্ট ইউনিভার্সিটির বৃত্তির আওতাভুক্ত কোনো পূর্ণকালীন মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট প্রোগ্রামের সব ভর্তি-সংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।

কারা আবেদন করতে পারবেন না

যেসব শিক্ষার্থী এর আগে নেদারল্যান্ডসে কোনো ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে উচ্চশিক্ষা নিয়েছেন

 

Leave A Reply

Allready have an account ? Sign in to leave a reply

Comments

Top Categories

Academic

4

Govt. Jobs

9

Private Jobs

4

Test 1

0

Abroad Jobs

2

Science & Technology

5

Personal Development

2

Beautiful Name

0

Education News

15

Bank Jobs

3

Pharmaceutical Jobs

0

Job News

7

Latest Blogs

Personal Development

ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ মানুষের সঙ্গে সময় কাটান: সুখী ও সফল জীবনের কার্যকর কৌশল

Foysal Ahmed |

10 October 2026

জীবনে এগিয়ে যেতে ভালো মানুষের সঙ্গ বেছে নিন

Personal Development

আত্মবিশ্বাস বাড়ানোর ১২টি কার্যকর উপায়: নিজেকে বিশ্বাস করে এগিয়ে যাওয়ার কৌশল

Foysal Ahmed |

10 October 2026

আত্মবিশ্বাস বাড়ানোর ১২টি উপায়: বদলে ফেলুন নিজের জীবন

Job News

চাকরির ইন্টারভিউয়ে সফল হতে শুধু দক্ষতা নয়, যে গুণ আপনাকে এগিয়ে রাখবে

Foysal Ahmed |

10 October 2026

চাকরির সাক্ষাৎকারে সফল হওয়ার কৌশল: দক্ষতার পাশাপাশি ব্যক্তিত্বের গুরুত্ব