আপডেট:
07 October 2026

বাকৃবির ১৩ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

সাফল্যের স্বীকৃতি, প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাকৃবির ১৩ শিক্ষার্থী

একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেতে যাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৩ শিক্ষার্থী। ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত চূড়ান্ত তালিকায় তাদের নাম রয়েছে।

গত ৫ অক্টোবর ইউজিসি তিন শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত মোট ৪৬৯ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করে। এর মধ্যে বাকৃবির ১৩ শিক্ষার্থী স্থান পেয়েছেন। বিশ্ববিদ্যালয়টির ছয়টি অনুষদ থেকে এসব শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

ইউজিসির তালিকা অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষে বাকৃবির ছয়জন শিক্ষার্থী এ স্বীকৃতির জন্য মনোনীত হয়েছেন। তারা হলেন ভেটেরিনারি অনুষদের নাজনীন সুলতানা (সিজিপিএ ৩.৮৪২), কৃষি অনুষদের প্রত্যাশা বিশ্বাস (৩.৯৮), পশুপালন অনুষদের শারমীন ইসলাম (৩.৮৭৮), কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শান্তা ইসলাম (৩.৯৩৭), কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শাহাবুদ্দিন আহমেদ (৩.৯২৯) এবং মৎস্যবিজ্ঞান অনুষদের নাফিসা তাসনীম বিনতি (৩.৯১৪)।

২০২০ সালের তালিকায় রয়েছেন আরও ছয়জন। তারা হলেন ভেটেরিনারি অনুষদের ইসমাইল হোসেন (৩.৯১), কৃষি অনুষদের মোসা. আয়েশা সিদ্দিকা (৩.৯৩), পশুপালন অনুষদের মো. আরিফুল ইসলাম (৩.৯৩), কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের ইসরাত জাহান (৩.৯১), কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চিত্রা রাণী পাল (৩.৯২) এবং মৎস্যবিজ্ঞান অনুষদের জিন্নাত রেহানা ঋতু (৩.৮৮)।

অন্যদিকে, ২০২১ শিক্ষাবর্ষের জন্য বাকৃবি থেকে একমাত্র মনোনীত হয়েছেন ভেটেরিনারি অনুষদের ফারহানা বিনতে ফেরদৌস। তার সিজিপিএ ৩.৯০।

ইউজিসি জানিয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো মনোনীত শিক্ষার্থীদের তথ্য যাচাই-বাছাইয়ের পর প্রাথমিক তালিকা তৈরি করা হয়। পরে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে তালিকাটি পুনরায় যাচাই করা হয়। এ প্রক্রিয়া শেষে ৪৬৯ শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তালিকা নিয়ে কোনো শিক্ষার্থী বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আপত্তি থাকলে তা প্রমাণকসহ ইউজিসিতে লিখিতভাবে জানাতে হবে। এ জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের সাড়ে চার গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি একটি পদক দেওয়া হবে। এর সঙ্গে থাকবে সম্মাননাপত্র।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের অসাধারণ একাডেমিক ফলাফলের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণায় তাদের আরও উৎসাহিত করাই ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদানের মূল উদ্দেশ্য। ইউজিসি ২০০৫ সাল থেকে কৃতী শিক্ষার্থীদের এ সম্মাননা দিয়ে আসছে।

 

Leave A Reply

Allready have an account ? Sign in to leave a reply

Comments

Top Categories

Academic

4

Govt. Jobs

9

Private Jobs

4

Test 1

0

Abroad Jobs

2

Science & Technology

5

Personal Development

2

Beautiful Name

0

Education News

15

Bank Jobs

3

Pharmaceutical Jobs

0

Job News

7

Latest Blogs

Personal Development

ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ মানুষের সঙ্গে সময় কাটান: সুখী ও সফল জীবনের কার্যকর কৌশল

Foysal Ahmed |

10 October 2026

জীবনে এগিয়ে যেতে ভালো মানুষের সঙ্গ বেছে নিন

Personal Development

আত্মবিশ্বাস বাড়ানোর ১২টি কার্যকর উপায়: নিজেকে বিশ্বাস করে এগিয়ে যাওয়ার কৌশল

Foysal Ahmed |

10 October 2026

আত্মবিশ্বাস বাড়ানোর ১২টি উপায়: বদলে ফেলুন নিজের জীবন

Job News

চাকরির ইন্টারভিউয়ে সফল হতে শুধু দক্ষতা নয়, যে গুণ আপনাকে এগিয়ে রাখবে

Foysal Ahmed |

10 October 2026

চাকরির সাক্ষাৎকারে সফল হওয়ার কৌশল: দক্ষতার পাশাপাশি ব্যক্তিত্বের গুরুত্ব