বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিভিন্ন পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ১৩টি পদে মোট ২৩৪ জন জনবল নিয়োগ দেবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এসব পদে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রার্থীরা আগামী ২০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। আবেদন-সংক্রান্ত নির্ধারিত ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগে পদ ও সংখ্যা
এবারের নিয়োগে সহকারী ব্যবস্থাপক থেকে শুরু করে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, এয়ারক্রাফট মেকানিক ও জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্টসহ বিভিন্ন পদ রয়েছে।
|
পদ
|
নিয়োগ
সংখ্যা
|
|
সহকারী ব্যবস্থাপক হ্যাঙ্গার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল)
|
২
|
|
সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অপারেশনস টেকনিক্যাল)
|
২
|
|
সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস/ব্যবস্থাপনা উন্নয়ন)
|
৪
|
|
সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অ্যারোস্পেস)
|
৫
|
|
সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (এভিওনিকস)
|
৪
|
|
সহকারী ব্যবস্থাপক লাইব্রেরি
|
১
|
|
সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট
|
১
|
|
টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট
|
৫
|
|
গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট
|
১৫৪
|
|
প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট
|
২
|
|
মেডিক্যাল টেকনোলজিস্ট
|
১
|
|
এয়ারক্রাফট মেকানিক (লাইন অ্যান্ড বেজ মেইনটেন্যান্স)
|
৫০
|
|
জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট
|
৩
|
সব মিলিয়ে এসব পদে ২৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
বিমান বাংলাদেশে চাকরির বেতন স্কেল
পদভেদে বেতন স্কেল ভিন্ন। সহকারী ব্
Comments